Facebook Share COMMENT SEARCH UPDATES PRINT

X-RAY for measuring new stars location


Bangla Article, by MD. MAHMUD

Article tag : Now the rate of X-Ray emition of our sun has been decreased, this reduction may be serious disaster for us . . .

নতুন তারকার অবস'ান নির্ণয়ে এক্স-রে :

তরুণ তারকা রাজি থেকে উৎক্ষিপ্ত মারাত্মক ধরনের আলোকচ্ছটা সম্ভবত বিশেষ করে পৃথিবীর মত নানা ধরনের পাথুরে শিশু গ্রহের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে থাকে । জ্যোতিরর্বিজ্ঞানীরা গত সপ্তাহে এই তথ্য উৎঘাটন করেছেন । তারা এ কাজে ব্যবহার করেছেন চন্দ্র এক্স-রে অবজাভেটরি। অরিয়ন নেবুলা নামে পরিচিত এলাকায় তরুন তারকার আলোকচ্ছটা ১৩ দিন ধরে নিবিড় পর্যবেক্ষন করে এই ফলাফলে পৌছেছেন বিজ্ঞাণীরা । অরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকায় ১ হাজার ৪’শ তরুন তারকা রয়েছে । এর মধ্যে অন-ত তিরিশটির অবস'া আমাদের সূর্যের শিশুকালের মতো । বিষয়টি নিয়ে দীর্ঘ পর্যবেক্ষনের মাধ্যমে সূর্যের মতো নক্ষত্ররা শিশুকালে কিভাবে নিজেদের বিকশিত করে সে সম্পর্কে ধারনা পাওয়া সম্ভব হয়েছে । এই অঞ্চলে যে তারকাসমূহের ওপর নিবিড় পর্যবেক্ষন চালানো হয়েছিল তাদের বয়স ১০ লাখ থেকে ১ কোটি বছরঅ আমাদের সূর্যের তুলনায় এরা প্রায় শিশু । কেননা সূর্যের বয়স প্রায় ৪৬০ কোটি বছর । বিজ্ঞানীরা মনে করেছেন, তারকা সৃষ্টি বা বিকাশের এই প্রাথমিক পর্যায় সম্পর্কে গবেষণার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত ধারনা পাওয়া সম্ভব হবে যে, এমন পরিসি'তে গ্রহ কিভাবে তৈরী হচ্ছে । তারা ইতোমধ্যে লক্ষ করেছেন , এই তরুণ তারকারা শক্তিশালী এক্স-রে উদ্গরন করছে । এর মাত্রা আমাদের বয়স্ক সূর্যের অনেক উচ্চ ও জোরদার । জ্যোতির্বিজ্ঞনীদের বিশ্বাস তারকার এই উচ্চ মাত্রার এক্স-রে বা রঞ্জন রশ্নী বিকিরণের কারনে তরুন তারকাদের ঘিরে থাকা রাশি রাশি ধূলিকণায় আলোড়ন সৃষ্টি হয় । এসব ধূলিকণার মধ্যেই থাকে গ্রহ তৈরির কাচামাল বা উপাদান । মহাকাশে প্রবল বেগে ঘূর্ণায়মান এসব ধূলিকণার ভেতরে যদি কোন শিশু গ্রহ লুকিয়ে থাকে তাহলে ঘূর্ণায়মান চাকতির প্রচন্ড কম্পনে সেই গ্রহ ধ্বংশ হয়ে যাওয়া বা মূল নক্ষত্র যা তারার মধ্যে বিলীন হয়ে যাওয়া থেকে তাকে সম্ভবত রক্ষা করে ।

জ্যোতির্বিজ্ঞাণী এরিক লেইগেলসন বলেন, তাদের এই নতুন গবেষণা এটা মোটামুটি নিশ্চিত করছে যে, কোন গ্রহ যখন কেবল সৃষ্টি হতে শুরু করে সে সময় তরুণ সূর্য প্রবল মাত্রায় শক্তিশালী এক্স-রে ছটা ছড়িয়ে দিতে থাকে । পেনসিলভানিয়ায় পেন স্টেট ইউনিভারসিটিতে তিনি বলেন গবেষনালব্ধ নতুন তথ্য যদি পুরোপুরি ভাবেই সত্য বলে ধরে নেওয়া যায়, তাহলে এটা বলা অত্যুক্তি হবে না যে, এক্স-রে সম্ভবত শিশু গ্রহের সুরক্ষা নিশ্চিত করে থাকে এবং বিশেষ করে আমাদের পৃথিবীকেও ধ্বং শের হাত থেকে হয়তো ওই এক্স-রের কারনেই রক্ষা পেয়েছে ।

আমাদের সূর্য শিশু কালে যে মাত্রায় এক্স-রে বিকিরন করতো আজকের দিনে এসে সে মাত্রা বিপুলভাবে হ্রাস পেয়েছে । এই মাত্রা কমে যাওয়া পৃথিবীর জন্য বিপর্যয় হতে পারে বলে বিজ্ঞারীরা আশঙ্কা করছেন । বিজ্ঞানীরা কালপুরুষ নীহারিকাকে গবেষনার জন্য বেছে নেওয়ার কারণ হিসাবে বলেছেন যে, ওই অঞ্চলে হাজার হাজার নতুন তারকা সুষ্টি হচ্ছে । আর এর দুরত্ব পৃথিবী থেকে ১ হাজার ৫’শ আলোকবর্ষ ।


Pending Ebook ::
*Moimonsingh Gitika
*Science Fiction,The Gods Themselves, [Isaac Asimov]
*22 more Science Fiction story of Isaac Asimov




Latest Ebook Upload ::
* Bajra Jhar
* Juj U Rofayel Yadaen


Audio Upload ::
Dr Zakir Naik :
*IslamE Narir Odhikar







MD.MAHMUD

© বাংলাইন্টারনেট.কম | ২০০৮-২০১২ | contact@banglainternet.com